বিশ্বনাথে ছাত্রলীগ নেতার ইন্তেকাল : রাতে জানাযার নামাজ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:১৪ অপরাহ্ণ | সংবাদটি ২৬৫৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া আঞ্চলিক ছাত্রলীগের সাবেক সভাপতি আখতার হোসেন লিমন মঙ্গলবার বেলা ২টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ২৮ বছর।
তিনি মৃত্যুকালে মা-ভাই-বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছে। আজ মঙ্গলবার রাত ৮টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার মৌলভীগাঁও গ্রামে অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানাগেছে। মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের কবর স্থানে দাপন করা হবে।


