ওসমানীনগরে আশা’র উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটে আশা’র উদ্যোগে তিনদিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্পের মঙ্গলবার সকালে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে। সিলেটের জালালপুর ব্রাঞ্চে গত রবিবার থেকে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পে আয়োজন করে গতকাল শেষ হয়। উক্ত ফিজিওথেরাপি ক্যাম্পের মাধ্যমে এলাকার দেড় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জালালপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ এনামুল হক। সভাপতিত্ব করেন আশা’র সিলেট জোনাল অফিসের ডিএম এ.কে.এম মজমুল হক চৌধুরী। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরএম মোঃ জাকির হোসেন, জালালপুর ব্রাঞ্চের বিএম শফিকুল ইসলাম খান,এবিএম সাদিকুল ইসলাম,শিক্ষা সুপাভাইজার জীবনান্দ দাশসহ পিজিওথেরাপিষ্ট,আশার বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


