বিশ্বনাথে আনোয়ারুজ্জানের সংবর্ধনা অনুষ্ঠান সফলের আহবান জানিয়েছেন তাজ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ১২:৩০ পূর্বাহ্ণ | সংবাদটি ১১০৭ বার পঠিত
নিউজ ডেক্স:: বিশ্বনাথে যুক্তরাজ্য আ.লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে আগামী ৬ জানুয়ারী বুধবার বেলা ২টায় বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ অটোরিকশা ষ্ট্যান্ডের সামনে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে ।
উক্ত সংবর্ধনা সভা সফল করার আহবান জানিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য প্রজন্মলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি রোববার রাতে এক বিবৃতিত্বে এ আহবান জানান।
তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর। সংবর্ধনা সভায় সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার অনুরোধ জানান।


