বিশ্বনাথে তীব্র ভূকম্পন অনুভূত, ভোর রাতে আতঙ্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১২০৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটসহ সারাদেশে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় সিলেট নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। ভোরে ভূমিকম্পের সময় লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্তিক জরিপ থেকে জানা গেছে- রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে।
সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেটসহ সারাদেশ। ভূমিকম্পের তীব্রতায় লোকজন বহুতল ভবন ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন। অনেক স্থানে আতঙ্কগ্রস্থ লোকজন কান্নাকাটি শুরু করেন।
ভোর রাতে বিশ্বনাথে হঠাৎ ভূমিকম্পন অনুভূত হয়। প্রায় ৩০ সেকেন্ড এই ভূমিকম্পন অনুভূত স্থায়ী ছিল। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। বাড়িঘর কেঁপে উঠে। এতে আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন।অনেকেই বাসা-বাড়ি থেকে বের হয়ে বাড়ির আঙ্গিনায় চলে আসেন। তবে এর আগে এভাবে কোনো ভূকম্পন হতে দেখেনি বলে এলাকার কয়েকজন জানান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক ভূকম্পনে উপজেলার কোথাও এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান।


