ঘরে ঘরে গ্যাস পৌছে দিতে নিরলসভাবে কাজ করব—এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ৮:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৭ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: জাতীয়পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক, বন ও পরিবেশ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন,দেশের মানুষের অন্য বস্ত্রের চাহিদা সহ শিক্ষা ক্ষেত্রে নিরলস ভাবে উন্নয়ন ঘটিয়েছে সেই রাজনৈতিক দলই হচ্ছে জাতীয়পাটি। ফলে বর্তমানে দেশের এই সহিংসতার রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পাটি সাধারন জনগনের আস্থাভাজন দলে পরিণত হয়েছে । আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আপনাদের সেবা করার জন্য। গত দুই বছরে ওসমানীনগর-বালাগঞ্জ ও বিশ্বনাথে কাংঙ্খিত উন্নয়ন হয়েছে। কুশিয়ারা ডাইক পাকা করণসহ তিন উপজেলার গ্রাম্য রাস্তাগুলো সংস্কারের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার উন্নয়নের সরকার দাবি করে তিনি বলেন, আগামী তিন বছরে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন বাস্থবায়নের পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতায় সিলেট-২ আসনে গ্যাস,শিক্ষা,রাস্তাঘাট পাকাকরণসহ উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে। এছাড়াও সিলেট-২ আসনের প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌছে দিতে আমি জাতীয় সংসদে আলোচনাসহ প্রয়োজনে সাধারণ মানুষদের সাথে নিয়ে আন্দোলন করে যাব। মঙ্গলবার বিকেলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ২য় বছর পূর্ণ উপলক্ষ্যে ওসমানীনগর উপজেলা জাতীয়পাটি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। ওসমানীনগর উপজেলা জাতীয়পাটির আহবায়ক সুফি মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মকবুল হোসেন ও উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক আশিক মিয়া’র যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা জাতীয়পাটির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, বালাগঞ্জ উপজেলা জাতীয়পাটির আহবায়ক মুক্তার মিয়া, ওসমানীনগর উপজেলা জাতীয়পাটির যুগ্ন আহবায়ক আশরাফ মিয়া সিরাজ, সাবেক সহসভাপতি সিদ্দেক আলী, জাপা নেতা সৈয়দুল ইসলাম সৈয়দ, প্রফেসর ফয়জুল ইসলাম মাসুক, দুদু মিয়া, বিশ্বনাথ উপজেলা জাতীয়পাটির যুগ্ন আহবায়ক রফিকুল আলম লালু, জয়নাল আবেদিন, এ কে এম দুলাল, আবুল খয়ের মেম্বার, আজাদুর রহমান আজাদ। বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জাতীয়পাটির সাবেক সাধারণ সম্পাদক ডা: আব্দুল মুমিন। সভায় উপস্থিত ছিলেন সাবেক ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি কমির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, সমাজসেবক প্রবাসী জিতু মিয়া তালুকদার, বালাগঞ্জ উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব হরেশ চন্দ্র দাশ, ওসমানীনগর উপজেলা জাতীয়পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ফয়সল, সিলেট জেলা জাতীয় যুবসংহতির সহ-সভাপতি তাজিদ বকস্ লিমন, উমরপুর ইউপি জাতীয়পাটির সম্মন্নয়কারী আজিজুর রহমান, আহবায়ক মুজিবুর রহমান, তাজপুর ইউপি জাতীয়পাটির আহবায়ক মখলিছ মিয়া, জাপা নেতা শামিম আহমদ, আব্দুল আজিজ, বাসু দেব দাশ, হাজি আব্দুল গফুর, আনোয়ার হোসেন, আবুল হোসেন, আওলাদ আলী, দুদু মিয়া, সৈয়দ হাকিম আলী, কদরিছ আলী, ইফতেকার চৌধুরী, শানুর মিয়া, মনির মিয়া, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী, যুবসয়হতি নেতা মুকিদ মিয়া, শাহিন আহমদ,আক্তার মিয়া, নুরুল সাদিক, আব্দুস শহিদ, ফরিদ আহমদ, নজরুল ইসলাম, আতিক মিয়া, মায়াদ আলী, জুনু মিয়া, নজরুল ইসলাম, শাহেদ আহমদ, শাজেমান চৌধুরী, আব্দুস শহিদ, রুমেন মিয়া, ছাত্র সমাজ নেতা তাহের আহমদ, মিজানুর রহমান, আব্দুল মালেক প্রমুখ।
এদিকে,মঙ্গলবার দুপুরে ৮৮ লক্ষ টাকা ব্যায়ে নব-সংস্কারকৃত ওসমানীনগরের তাজপুর নাগের কোনা রাস্তার উদ্ধোধন করেন সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী। বেলা দুইটার উপজেলা জাতীয়পাটি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশাল র্যালিযোগে সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীকে বরন করে গোয়ালাবাজারস্থ সভাস্থলে নিয়ে আসেন নেতৃবৃন্দ। এর পূর্বে উক্ত সভাকে সফল করতে মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে জাতীয়পাটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা গোয়ালা বাজারে এসে সমাবেত হতে দেখা যায়।


