ওসমানীনগরে পল্লী বিদ্যুৎ পরিচালক নির্বাচনে কামরুল বিজয়ী
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ১২:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৫৯১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে পল্লী বিদ্যূৎ সমিতির-১ এর ১১নং এলাকা থেকে পরিচালক পদে কামরুল ইসলাম বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ১২৩৬ টি ভোট পেয়ে তিনি পূণঃরায় জয়লাভ করেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী ডিকে জয়ন্ত চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৭০৫টি ভোট এবং লেবু মিয়া দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৩৫৮টি ভোট পেয়েছেন। উৎসাহ উদ্দীপনার মধ্য গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুরু হয় ভোট গ্রহণ।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী,গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ। নির্বাচন পরিদর্শন করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রাব্বানী, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রব প্রমূখ।


