ওসমানীনগরে ছাত্রলীগের সভা
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ৮:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আরিফুর রহমান চৌধুরী পুলক। উপজেলা ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ আবিরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা শামিম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আমিরুল হক সাবলু, শাহেল আহমদ, সালেহ আহমদ, রেদুওয়ান আহমদ, তাজেল আহমদ, নিজাম উদ্দিন, সাজু মিয়া, রাজু মিয়া, রাজু আহমদ, মুহিবুর রহমান জনি, চয়ন সূত্রধর, সুমন মিয়া, খালেদ আহমদ,টিটু মিয়া, শাহিন আহমদ, শাহেদ আহমদ, সুমন আহমদ, তাজুল ইসলাম, জাহাঙ্গির মিয়া, ইছাক আলী, কামরুল ইসলাম, হাশিম মিয়া, আক্কাছ মিয়া, ইকবাল আহমদ,মাহবুবুর রহমান,মিয়াদ আহমদ, সোহাগ আহমদ,রুবেল আহমদ প্রমুখ।


