ওসমানীনগরে অটোরিকশা শ্রমিকদের সভা
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৬ ইং, ৭:১০ অপরাহ্ণ | সংবাদটি ৬০২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আশিক উদ্দিন চৌধুরী ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ওসমানীনগরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃস্পতিবার বিকালে উপজেলার তাজপুর কদমতলাস্থ তাজপুর-বালাগঞ্জ অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মিলাদ মাহফিল সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন,জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর কার্যকরী পরিষদের সভাপতি সুন্দর আলী খান। তাজপুর-বালাগঞ্জ অটোরিকশা শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল আলম লেবু, সদস্য ছাদির আহমদ, রুমন আহমদ, আবরুজ আলী, নেছাই মিয়া, ম্যানেজার এখলাছুর রহমান। উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মন্তাজ আলী, আমীর মিয়া, আয়াছ আলী, শিপন মিয়া।
সভায় সভাপতির বক্তব্যে সুন্দর আলী খান বলেন, মরহুম আশিক উদ্দিন ছিলেন চালক ও মালিকদের স্বার্থ আদায়ে নিবেদিত প্রান। তাঁর কর্মজীবনের ফসল সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। চালক ও মালিকদের সাথে তার আচরণ ছিল বন্ধুসুলভ। তিনি বহুগুনের অধিকারী ছিলেন। ফলে তার কর্মজীবনী তাকে চিরদিন স্মরন করে রাখবে। সভাশেষে মিলাদ মাহফিল ও মরহুমের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাযাত অনুষ্টিত হয়।


