বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০১৬ ইং, ৭:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৫১ বার পঠিত
বিয়ানীবাজার প্রতিনিধি:: বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারের তিনটি ফার্মেসীতে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান ম্যাজেস্ট্রেট এর দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা সেনেটারী ইনিসপেক্টর হারুনুর রশিদ, বিয়ানীবাজার থানার এসআই প্রভাকর অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমান আদালত পৌরশহরের উত্তর বাজারের ন্যাশনাল ফার্মেসী, সেন্টাল ও সেবা ফার্মেসীতে অভিযান চালায়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ন্যাশনাল ফার্মেসী ৩হাজার, সেন্টাল ২ হাজার এবং সেবা ফার্মেসীতে ২ হাজার টাকা জরিমানা আদায় করে।


