বিশ্বনাথে ৭ জোয়াড়ি আটক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৬ ইং, ১১:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্ল্যা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার লালটেক গ্রামের চান্দ আলীর ছেলে আলমাছ আলী (৩৫), একই গ্রামের মৃত আনিবুল্লাহ’র ছেলে আকরাম আলী (৩০), মৃত হুশিয়ারী আলীর ছেলে আবু (৩৬), আবদুল মন্নানের ছেলে আহমদ আলী (২৮), একই উপজেলার বটতলা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মোক্তাদির (৩৮), পেশকারেরগাঁও গ্রামের আবদুল বারীর ছেলে আশ্রব আলী (২৫), একই গ্রামের আবদুল করিমের ছেলে আশিক আলী (২৫)।
আটকের বিষয়টি ডেইলি বিশ্বনাথ ডটকম কে নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন তার নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার পনাউল্লা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৭ জোয়াড়ীকে খেলার তাসসহ গ্রেফতার করতে সক্ষম হন। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


