বিশ্বনাথে ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ১২:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউপির ২নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠনের লক্ষে কর্মী সম্মেলন গত শনিবার স্থানীয় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়।
মনিরুজ্জামান ইরন মিয়ার সভাপতিত্বে ও সাজ্জাদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অলংকারি ইউপি জাতীয় পার্টির আহবায়ক ছালে আহমদ তোতা, সদস্য সচিব আনিছ মিয়া। বক্তব্য রাখেন জাপা নেতা ফিছু মিয়া, সাহাব উদ্দিন, নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, জাপা নেতা তাহির মিয়া, ছোয়াব আলী, আছমত আলী, আলকাছ আলী, খোয়াজ আলী, রুহুল আমিন, আবদুল আহাদ, হারন মিয়া, হাবিবুর রহমান, মানিক মিয়া, রাসেল আহমদ, শিপন আহমদ, সাদ আলী, আবদুল খালিক, ছমির আলী, তৈয়ব আলী, আপ্তাব আলী, রজব আলী, আফরুজ আলী, জমির আলী, রফিক মিয়া, আজাদ মিয়া, মনসুর আহমদ, লুৎফুর রহমান, বাদশা মিয়া, আরশ মিয়া, রুবেল আহমদ, লতিব আলী, মুকিত মিয়া, লুৎফুর রহমান, আবদুল মুমিন, নোয়াব আলী, ময়ুর আলী, ছালে আহমদ, ইসকার আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান ইরন মিয়াকে সভাপতি ছোয়াব আলীকে সহ-সভাপতি হাজী সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক ফিরোজ আলীকে সহ-সাধারণ সম্পাদক ও শাহাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট অলংকারি ইউপির ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি


