জৈন্তাপুরে টমটম মেশিনে চাপা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৬১১ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে পাথার ভাঙ্গার টমটম মেশিন স্থাপন করেতে গিতে গার্ডার ভেঙ্গে ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২জন। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি সোমবার রাত ২টায় সিলেট-তামাবিল মহা সড়কের মফিজ মিয়ার বাড়ীর সামনে পাথার ভাঙ্গার টমটম মেশিন স্থাপন করতে গেলে গার্ডার ভেঙ্গে আমির হোসেন(৩২) নামের এক ব্যক্তি নিহত হন। আহত ২ জন হলেন জিয়াউল ইসলাম স্বপন উরফে খন্দকার স্বপন(৩৫) ও মুফিজুল ইসলাম(৩৮)।
নিহত আমির হোসেন উপজেলার ২নং লক্ষীপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে । আহতরাও একই গ্রামের বলে জানা যায়।
ঘটনার পর পর এলাকাবাসী ফেলুডার মেশিনের সহায়তায় নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। গুরুত্বর আহত জিয়াউল ইসলাম স্বপন উরফে খন্দকার স্বপন, মুফিজুল ইসলামকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার এস.আই মিন্টু চৌধুরী এবং এস.আই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রির্পোট তৈরী করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার প্রেরণ করি। তারা লাশের সুরতহাল রির্পোট তৈরী করেন। এলাকাবাসীর ও নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ আমাদের কাছে রেখেছি। ডিএম এর অনুমতি পেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।


