শ্রীমঙ্গলে হাত, পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৬ ইং, ৩:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট রোড সংলগ্ন ফিনলে টি এর কাকিয়া ছড়ায় একটি রাবার বাগান থেকে মুখ বাঁধাবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে রাবার বাগানের একটি ড্রেনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শ্রীমঙ্গল থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার এস আই হাবিবুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুর ১টার দিকে তারা ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন, তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে গতকাল রাতে তাকে কোথাও হত্যা করে তার মুখ, পা, হাত বাঁধা অবস্থায় রাবার বাগানের ড্রেনে ফেলে রাখা হয়েছে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি। পরনে নীল রং এর জিন্স পেন্ট ও জেকেট পরিহিত।
এ খবর লিখা পর্যন্ত লাশেল পরিচয় পাওয়া যায়নি।


