বিশ্বনাথে ১৪ জুয়াড়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৬ ইং, ৭:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৩৫০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-ছাতক রেলওয়ের আফজালাবাদ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার মান্দাবাজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলার বশিরপুর গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সুন্দর আলী (৩৫), ছাতক উপজেলার শিবনগর গ্রামের মৃত মাজহার আলীর ছেলে আব্দুল কাইয়ূম (৩৫), মৃত ওহাব আলীর ছেলে লায়েক মিয়া (৪৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শামিম আহমদ (৩০), মছব্বির আলীর ছেলে বাবুল মিয়া (২৭), মৃত আব্দুল খালিকের ছেলে ইকবাল হোসেন (২৫), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাজিতপুর গ্রামের মৃত জসিম উল্লাহর ছেলে নিজাম উদ্দিন (৩৫), ছাতক উপজেলার দিঘলী চাকলাপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মনফর আলী (৬০), দিঘলী রামপুর গ্রামের মৃত হবিবুল্লাহর ছেলে খাইরুল হক (৩৮), মৃত ওয়াব আলীর ছেলে জমির উদ্দিন (৪২), আবিদপুর গ্রামের তমুজ আলীর ছেলে দিলু মিয়া (৪৮), গোবিন্দনগর গ্রামের মৃত মনফর আলীর ছেলে আসকর আলী (৪৫), মৌভলীরগাঁও গ্রামের ইয়াজ উল্লাহর ছেলে হারুন রশীদ (৬০), কোম্পানিগঞ্জ থানার চাটিবহর মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে রাশিদ আলী (৫০)।পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল হাই ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ হাবিব উল্লাহ, কল্লোল গোস্বামী, মোঃ মামুনুর রশীদ, তফাজ্জুল হোসেন, এএসআই হুমায়ূমসহ একটি বিশেষ টিম মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-ছাতক রেলওয়ের আফজালাবাদ স্টেশন এলাকায় অভিযান চালায়। প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ১৪ জোয়াড়ীকে তাস ও নগদ টাকা, মোবাইলসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।


