জগন্নাথপুরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৪ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌর শহরের নলজুর নদীর ব্রীজের নীচে নদীর চর থেকে পঞ্চার্ধো ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে থানার ওসি মুরসালিন জানান, এলাকার ছোট ছোট শিশুরা নদীর তলদেশে থাকা পানিতে মাছ ধরতে গেলে পরিত্যক্ত অবস্থায় এক নারীর লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয়। তবে উদ্ধার হওয়া লাশটি পরিচয় জানাযায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


