ডেইলি বিশ্বনাথ ডটকম এ সংবাদ প্রকাশে চিকিৎসার জন্য ১ লাখ টাকার প্রতিশ্রুতি পেল কলেজ ছাত্রী রোজিনা
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ১১:০৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৭৭ বার পঠিত
রফিকুল ইসলাম জুবায়ের:: ডেইলি বিশ্বনাথ ডটক এ সংবাদ প্রকাশের পর এক লাখ টাকার চিকিৎসার সহায়তা পেলে ব্লাড ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রী রোজিনা বেগম। সংবাদ পড়ে সদূর যুক্তরাজ্য থেকে বিশ্বনাথের বসবাসরত প্রবাসীরা ডেইলি বিশ্বনাথ ডটকম পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ অনুদানের প্রতিশ্রুতি দেন। তবে খুব শীঘ্রই এ অনুদান রোজিনার হাতে আনুষ্টানিকভাবে তুলে দেয়া হবে।
এক লাখ টাকার অনুদানের প্রতিশ্রুতি দিলেন যারা-সামাজিক সংগঠন যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে ৪০ হাজার, বিশ্বনাথ এইড ইউকে ৫ হাজার, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুল ইসলাম ১০ হাজার টাকা, মিরাশ আলী ৩হাজার ৩শত টাকা, ব্যারিস্টার আহমেদ এ মালিক ২১ হাজার ৭শত টাকা, সুইডেন প্রবাসীরআলী রাজা চৌধুরী দম্পতি ২০ হাজার টাকা।
যারা রোজিনার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন তাদের বিশ্বনাথ প্রেসক্লাব ও ডেইলি বিশ্বনাথ ডটকম পরিবারের পক্ষ থেকে প্রত্যেক হৃদয়বানদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ।
ডেইলি বিশ্বনাথ ডটকম পাঠকদের জন্য আবার সংবাদটি প্রকাশ করা হল-বিশ্বনাথে মাত্র ৮০ হাজার টাকা পেলে ব্লাড ক্যান্সার থেকে মুক্তি পাবে এক কলেজ ছাত্রী।
বিশ্বনাথে এবার এক তরুনী ক্যান্সারকে জয় করতে চলছে । যদিও এখনও অনেক কিন্তুর উপর নির্ভর করছে এই সফলতা। তবে সে প্রচন্ড আত্মবিশ্বাসী। কারণ সফলতার এই পর্যায়ে আসতে তার প্রতি মানুষের ভালবাসা ও পরিবারের ঐকান্তিক প্রচেষ্টা ছিল যেমন ঠিক তেমনী তার আত্মবিশ্বাসও ছিল প্রচন্ড। রোজিনা বিশ্বাস করে মানুষের আরো একটু ভালবাসা পেলে ক্যান্সারের বিরুদ্ধে সফল হতে সে পারবে।
বিশ্বনাথ ডিগ্রী কলেজের ছাত্রী রোজিনা গত ২০১৪ সালে আক্রান্ত হয় ব্লাড ক্যান্সারে । এরপর তার দ্ররিদ্র পরিবার ও সমাজের কিছু মহৎ প্রাণ মানুষের আর্থিক সহযোগিতায় সে দীর্ঘদিন ধরে সফলতার সাথে চিকিৎসা দিয়েছে । সর্বশেষ চিকিৎসা হিসেবে ১২টা ক্যামোথেরাফী মধ্যে ইতিমধ্যে সে ৮ টি ক্যামোথেরাফী দিয়েছে । আগামী মাসে দিতে হবে ৯ম থেরাফী।কিন্তু হাতে নেই তাদের কোন টাকা। ইতিমধ্যে গত কয়েকটি ক্যামোথেরাফীর জন্য আত্মীয় স্বজন অনেকের কাছে তারা হয়ে গেছেন ঋণী, তাই এখন আর কারো কাছে ঋণ করার ও সুযোগ নেই । তাই নিরুপায় হয়ে মানুষের সাহায্যের উপর নির্ভর করছে তার আগামী ৪টি ক্যামোথেরাফী দেওয়া । ক্যামোথেরাফী ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বাবত রোজিনার প্রয়োজন মাত্র ৮০ হাজার টাকা । আপনাদের একটু আর্থিক সহযোগিতা পেলে হয়ত ক্যান্সারের বিরুদ্ধে জয়ী হতে পারবে রোজিনা । আর না পেলে হয়ত তাকে হারতে হবে ক্যান্সারের সাথে।


