নাইমুল ডাক্তার হতে চায়
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ৬:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১১১৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের চাইল্ড ফেয়ার ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এবারের পিএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে নাইমুল ইসলাম। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে আগ্রহী। নাইমুল সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আব্দাল মিয়া ও গৃহিনী রিপনা বেগমের ২য় পুত্র। ভাল ফলাফলের জন্য সে মা-বাবা সহ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কৃতজ্ঞ।


