বিশ্বনাথে কওমি মাদরাসার মহাসম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ৭:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪৩৩ বার পঠিত
তজম্মুল আলী রাজু ও শহিদুর রহমান : মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মোকাদ্দাসের ইমাম ও খতিব, শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী বলেছেন, মানুষ দুনিয়ায় কয়েক দিনের মেহমান, সে নিজের ইচ্ছায় দুনিয়ায় আসেনি এবং নিজের ইচ্ছায় যেতে পারবে না। তার নির্দেশেই আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। সে দুনিয়ায় থাকাকালীন সময়ে আল্লাহর নির্দেশনানুযায়ী, রাসুল (সা.) এর তরিকায় জীবন পরিচালনা ও তার নফসকে বুর্যগানে দ্বীনের সংস্পর্শে হীরার ন্যায় উজ্জল করতে পারবে সে পরকালে কঠিন শাস্তি থেকে রক্ষা পাবে। তার মৃত্যুর পর আল্লাহর হুকুম অনুযায়ী ফিরিশতারা অভ্যর্থনা দেওয়ার জন্য দুই পাশে সারিবদ্ধভাবে দাড়াবে। তার জন্য আসমান জমিন কাদতে থাকবে। আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত নববধূর ন্যায় ঘুমিয়ে রাখবেন। কিয়ামতের দিন ফিরিশতারা ইস্তেকবাল দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই অনুযায়ী আমল করতে না করতে পারলে মৃত্যুর পর কঠিন শাস্তি ও কিয়ামতের ময়দানে ফিরিশতারা ঢেনে হিচড়ে কঠিন শাস্তির মাধ্যমে দোযখে নিয়ে যাবে। তিনি গত বৃহস্পতিবার রাতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ এর ৫৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিছ আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী বলেন, মিথ্যা কথা বলা মারাত্মক গুনাহ, মিথ্যা কথায় মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যায় মানুষের জিন্দেগীর সব কিছু নষ্ট হয়ে যায়। মসজিদে, ব্যবসায়, রাজনীতিতে সব জায়গাই মিথ্যা কথা বলছে, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়ায় তার ব্যবসা বাণিজ্য সবকিছুই নষ্ট হতে যাচ্ছে। মিথ্যাকে মানুষ কোনো গুনাই মনে করছে না। না মনে করেই সে সব সময় মিথ্যা কথা বলে যাচ্ছে। কিন্তু শয়তান মানুষের অন্তরে মিথ্যা ঢুকিয়ে দিচ্ছে, শয়তান খুব খুশি হচ্ছে, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কেন আমাদের অসুখ বিসোখ ছাড়ছে না ? কেন বাজারে ঔষুদের দোকান সয়লাব, আমাদের ছেলে মেয়ে ও আমাদের অন্তরকে মিথ্যা কথা ছেড়ে শয়তানমুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যেতে হবে। তাহলেই আমাদের জীবন সফল হবে।
দারুস সুন্নাহ গলমুকাপন মাদ্রাসার মুহতামিম শায়খ আব্দুশ শহিদ ও জামেয়া মাদানিয়ার মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা কামরুল ইসলাম ছমির এর সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষক মুফতি মাওলানা ইজাদুর রহমান ও মাওলানা হাসান বিন ফাহিম এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন জামেয়া মাদানিয়ার বিশ্বনাথ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, মোমেনশাহ, মাওলানা শায়খ আসগর হোসাইন লন্ডন, মাওলানা শুয়াইব আহমদ লন্ডন, মাওলানা জাকারিয়া আমীনি ঢাকা, মুফতি শামছুল ইসলাম পাঠলী,মুফতি নাসিরুদ্দিন খান ঢাকা প্রমুখ।
আন্তর্জাতিক মহাসম্মেলনে তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফিজে কুরআন আব্দুল্লাহ মাহফুজ, জামেয়ার ছাত্র আমান উল্লাহ আমান, হাফিজ আজিজুর ইসলাম, আশরাফ উল্লাহ, মুজাম্মিল। মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল খালিক, ময়না মিয়া, হরমুজ আলী, ফজর আলী, আব্দুস সুবহান প্রমুখ। মহাসম্মেলনে প্রায় সকল বক্তা মাদরাসার প্রিন্সিপাল শিব্বির আহমদদের মুক্তি ও সালমান হত্যার প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


