বিশ্বনাথে ডাকাত সর্দার তেরাব গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১২০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার আসামি ও ডাকাত সর্দার তেরাব আলীকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে তাকে সিলেট এয়ারপোর্ট থানার ডালিয়া গ্রামের তার শ্বশুর বাচ্ছু মিয়ার বাড়ি থেকে তেরাবকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পেশকারেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এক দল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত তেরাব ডাকাত সর্দার। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি ডেইলি বিশ্বনাথ ডটকমকে জানান।


