বিশ্বনাথে হাজী মফিজ আলী বালিকা স্কুলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৬ ইং, ৪:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল শনিবার দুপুরে বিদ্যালয়ের মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খান, দাতা সদস্য প্রবীণ শিক্ষক আলহাজ্ব তজম্মুল আলী, শিক্ষানুরাগী সদস্য বাবুল আখতার, মহিলা কলেজ প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিন বাবুল, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোছা. নেহারুন নেছা, সহকারী প্রধান শিক্ষক খাইরুল আলম, আবদুল হান্নান ইউজেটিক্স, নুরুল ইসলাম, খন্দকার ফিরোজ আহমদ, মাওলানা বেলাল আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা তৈয়বুর রহমান।


