ওসমানীনগরে মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজে সংবর্ধনা সভা
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০১৬ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজ পরিচালনা কমিটির উদ্যোগে প্রবাসী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী আফরোজ মিয়া। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও কলেজ পরিচালনা কমিটির সদস্য ইলিয়াস হোসেন লেফাছের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক কয়েছ উদ্দিন আহমদ, এবাদুর রহমান, সৈয়দ রুমান আলী, রুহুল আমিন রিপন, আব্দুর কাইয়ূম, রুবিনা আক্তার,পরিচালনা কমিটির সদস্য সেলিমুর রহমান,সমাজসেবী ইব্রাহিম মাষ্টার প্রমুখ। সভা শেষে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদ মিয়ার মাতার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্টিত হয়।


