বিশ্বনাথে মাদানিয়া মাদরাসায় মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৯০৬ বার পঠিত
বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে উপজেলা সদরের মাদানিয়া মাদরাসার নেতৃবৃন্দের মতবিনিময় সভা সোমবার দুপুরে মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদরাসা কমিটির সভাপতি হাজী আবদুল খালিকের সভাপতিত্বে ও মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন, মৌলভী আবদুল হক, মিরেরচর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান, আবদুল মন্নান, মৌলভী ফজলুর রহমান, ব্যবসায়ী মাহবুর রহমান লিলু, কাজী আবদুল ওয়াদুদ, জামিয়া মুহামম্মদীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ফারুক, ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, মৌলভী আবদুল ওয়াহাব, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, বতর্মান কমিটির দপ্তর সম্পাদক মাওলানা শামিম আহমদ,ব্যবসায়ী রফিক মিয়া, বাবুল মিয়া, কবির আহমদ, হাজী আবদুস সুবহান, শামছুল ইসলাম, হাজী আবদুল গণি, হাজী আবদুল মজিদ, সাবেক ইউপি সদস্য আবদুস শহিদ, ব্যবসায়ী হোসাইন আহমদ, আবদুর রহিম, জহির আলী, হুসমত আলী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, মুফতি ইব্রাহিম খলিল, আ.হ.ম ফখর উদ্দিন, মুফতি ইজাদুর রহমান, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আবুল খয়ের, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা সায়েক আহমদ, মাওলানা আবদুল হক প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেনীর পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশবাসী ও প্রশাসন,রাজনীতিবিদ, সাংবাদিকসহ সকল মহলের কাছে অনুরোধ যে, মাদরাসা ছাত্র সালমান হত্যাকান্ড সঠিক তথ্য উদঘাটন করার জন্য তারা আহবান জানান। ঘটনার সঙ্গে প্রকৃত অপরাধীকের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দেয়া হউক। কিন্তু উদ্দেশ্যে প্রনোদিত হয়ে সঠিক তথ্য নির্ভর সংবাদ ছাড়া পত্র-পত্রিকায় প্রকাশ করে মাদরাসার, আলেম সমাজের ও বিশ্বনাথবাসীর ঐতিহ্যকে ভূলুণ্ঠিত না করার জন্য আহবান জানান বক্তারা। মাদরাসার পরিচালনার ক্ষেত্রে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। মাদরাসা নিরিহ শিক্ষক-ছাত্রদের কে অযথা হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। বিজ্ঞপ্তি


