ক্বওমি মাদ্রাসা আদর্শ ব্যক্তি গঠনের সুতিকাগার —-মুফতি নাসির উদ্দিন খান
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:২০ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৯ বার পঠিত
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দিন খান বলেছেন, ক্বওমি মাদ্রাসা আদর্শ ব্যক্তিগঠনের সুতিকাগার। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন প্রশ্রয় নেই। খাদ্য মন্ত্রীর বক্তব্যে ক্বওমি মাদরাসা নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি ফুটে উঠেছে। এ ষড়যন্ত্রের মোকাবেলায় ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ষড়যন্ত্রের শিকার। আমরা তার মুক্তি চাই। মুক্তি না দিলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবো। গত ২৯ জানুয়ারী ছাত্র জমিয়তের নতুন বাজারস্থ কার্যালয়ে বিশ্বনাথ থানা ছাত্র জমিয়ত এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
বিশ্বনাথ থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাসান বিন ফাহিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আসাদের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানা যুব জমিয়তের আহবায়ক মাওলানা ফখরুল ইসলাম, সদস্য সচিব নেছার আল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুখতার হোসাইন, যুগ্ম সম্পাদক হাফিজ শামীম আহমদ, দপ্তর সম্পাদক জাকির চৌধুরী, সমাজসেবা সম্পাদক হিফজুর রহমান, শরীর চর্চা সম্পাদক হাফিজ মাহমুদুর রহমান মিলাদ ও ছাত্র জমিয়তের ২১ সদস্যর প্যানেলের সকল সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি


