সিলেটে সড়ক দুঘর্টনায় আহত ১৫
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৭২০ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট-তামাবিল সড়কে মঙ্গলবার বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা এলাকার চামেলীবাগে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, মঙ্গলবার বিকেলে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।


