বিশ্বনাথে ফাঁদ পেতে মেছ বাঘ আটক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১০ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৬৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে একটি মেছ বাঘ আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার দশপাইকা গ্রামের হাজী মো. মুজাম্মিল খানের মখলুছা মৎস খামারে ফাঁদ পেতে এই মেছ বাঘটি আটক করা হয়। বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে এলাকার মানুষ ওই বাড়িতে ভীড় করেন। বাঘটি প্রায় দুই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা হবে।বিষয়টি নিশ্চিত করে হাজী মো. মুজাম্মিল খান বলেন, তার মৎস খামারে শিয়াল মারার জন্য পাতানো ফাঁদে মেছ বাঘটি আটক হয়। ইতিমধ্যে তার খামার থেকে আরো ৩টি বাঘ আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট মৌলভীবাজার থেকে ফরেষ্ট বিভাগের কর্মকর্তারা এসে বাঘ নিয়ে যাবেন। বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।


