জগন্নাথপুরে শহীদ কয়েছ স্মৃতিফলক মুছে দিয়েছে দুস্কৃতিকারীরা
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৯১২ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুরে শহীদ স্মৃতি ফলক মুছে ফেলা নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, বিগত ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারী দিন দুপুরে পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের বাসিন্দা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আর্শ্বাদ মিয়ার ছেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র কয়েছুন্নুর রহমান কয়েছকে স্থানীয় ছিক্কা গ্রামের বখাটে রুবেল হত্যা করে। এ ঘটনায় এলাকাবাসীর উদ্যোগে অনেক আন্দোলন হয়। অবশেষে যেখানে কয়েছকে হত্যা করা হয়েছিল, সেই স্থানে এলাকাবাসীর উদ্যোগে ‘শহীদ কয়েছ স্মৃতি ফলক’ নির্মাণ করা হয়। হঠাৎ করে মঙ্গলবার গভীর রাতে দুস্কৃতিকারীরা আলকাতরা দিয়ে স্মৃতি ফলককে মুছে দিয়েছে। স্মৃতি ফলকটি মুছে দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
এ ব্যাপারে বুধবার শহীদ কয়েছের পিতা আর্শ্বাদ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় জিডি করেছেন।


