জগন্নাথপুরে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৫ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুরে গভীর রাতে অগ্নিকান্ডে ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে,মঙ্গলবার গভীর রাতে মজিদপুর গ্রামের কৃষক আনর মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে বাড়ির একটি খড়ের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা সম্ভব হয়নি।


