বিশ্বনাথে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের দুই শিক্ষার্থী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১১১৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে ঐতিহ্যবাহি রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে ৯৫ ব্যাচ এর শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন কয়েস ও সুমন পারভেজ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে একই ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার রাতে ওই সংবর্ধনা বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মো. টিপু আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ কাওছার খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জাকির হোসেন কয়েছ, সুমন পারভেজ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতিউর রহমান রাসেল, মতিউর রহমান সুমন, ফজলুর রহমান, বিজিত সরকার, মোস্তাক আহমদ, দিলদার হোসেন সেলিম, বসর মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, ক্রীড়ানুরাগী নজরুল ইসলাম, সংগঠক বদরুল ইসলাম মহসিন প্রমুখ।


