বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের চিকিৎসা সহায়তা অনুষ্ঠান শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১০০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে বিশ্বনাথের হদ-দরিদ্র পরিবার সন্তান কলেজ ছাত্রী রোজিনা বেগমকে চিকিৎসা জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আগামীকাল শুক্রবার ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লন্ডন বিডি ২৪ ডটকম’র সম্পাদক জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের সদস্য ও তরুণ সমাজসেবক শাহ তাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে যথা সময়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ কে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।


