প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশ সেরার পুরস্কার নিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৪ বার পঠিত
বিয়ানীবাজার প্রতিনিধি:: বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। বঙ্গবন্ধুর তনয়া বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের গলায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদক পরিয়ে দেন।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’- প্রতিপাদ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উদ্বোধনী প্রধানমন্ত্রী দেশের ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ১৯ ক্যাটাগরিতে ১৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মোবাইল ফোনে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদক পাওয়ার প্রতিক্রিয়ায় আতাউর রহমান খান বলেন, এ গৌরব আমার জন্ম মাটির বিয়ানীবাজার উপজেলার আপামর মানুষের। তাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি এ পুরস্কার অর্জনের সুযোগ পেতাম না। বিয়ানীবাজার আজ বিশ্ব দরবারে আলোকিত যে মানুষটি কারণে সেই বিয়ানীবাজারবাসী আজ পুরস্কৃত হওয়ায় আমাদের প্রাণের প্রিয় নেতা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্মরণ করছি। আমি এ পদক উৎস্বর্গ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আমরাও এরকম পদক পেতাম না।
এ অনুষ্ঠানে পল্লীগীতি ও লোকগীতি বিভাগে দেশের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বিয়ানীবাজার উপজেলার খশির হাজী সাঈদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমদ, উচ্চ লাফে দেশের তৃতীয় সেরা বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতিহা আক্তার প্রিয়া। অনুষ্ঠানে সেরার স্বীকৃতিসরূপ তাদের হাতে প্রধানমন্ত্রী পুরস্কার ও সনদপত্র তুলে দেন।


