বিশ্বনাথের আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পূর্ণমিলনী সফলের লক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৮ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: আগামী ৭ই মার্চ রোজ সোমবার লন্ডনস্থ ইম্প্রেশন হলে বিশ্বনাথ উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপিট আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ দৌলতপুর এর যুক্তরাজ্য বসবাসরত প্রাক্তন ছাত্র-ছাত্রী পূর্ণমিলনী-২০১৬ কে ব্যাপক ভাবে সফল করার লক্ষে লন্ডনস্থ বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ লন্ডন থেকে বার্মিংহাম হয়ে ব্র্যাডফোর্ড পর্যন্ত এক রোডট্রিপ করেন। লন্ডন থেকে সকালে যাত্রা শুরু করে মধ্যপথে বার্মিংহামে প্রাক্তন ছাত্র ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্তিতিতে একটি সভা এবং শেষে যুক্তরাজ্যের নর্থের ব্র্যাডফোর্ডে আরেকটি সভা অনুষ্টিত হয়।
বার্মিংহামে আজাদ মিয়ার সভাপতিত্বে এবং রাসেল আহমদ এর পরিচালনায় এবং ব্র্যাডফোর্ডে আফরোজ আলীর সভাপতিত্বে এবং আনসার হাবীব ও এনামুল হক এর যৌথ পরিচালনায় সভার শুরুত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইস্তা মিয়া।
সভা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মশরফ আলী, তৈবুর রহমান, দৌলত হোসাইন, সমসু মিয়া, সারব আলী, আব্দুন নুর, ডাক্তার আবুল কাহার টিপু, হেলাল মস্তাব, রাশিদুল ইসলাম, সাদিকুর রহমান, নজির আলী, শাহ কাউছার আহমদ, আবু তাহের, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান জানু, এমদাদুল হক, জিয়াউল হক জিয়া, আনোয়ার আলী, শাহ মইনুল ইসলাম, আমির আলী, আব্দুল মতিন, আজাদ মিয়া, মইন উদ্দিন আনছার, মোহাম্মদ আমিরুজ্জামান, শাহ সহিদুন নুর, আব্দুস সোবহান পায়েল, হোসেন আলী, দিলওয়ার হোসেন, মাসরুল হোসেন, সুমন মিয়া, গিয়াস উদ্দিন, তুফায়েল আহমদ, তপু রহমান, আব্দুল কাইয়ুম মুকুল, মাহবুব আলী, ইসমাইল হোসেন প্রমুখ.


