বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র সালমান হত্যা : মাওলানা শিব্বিরসহ দু’জন ডিবি পুলিশের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৩২ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসারছাত্র সালমান হত্যার রহস্য এখনো উন্মোচিত হয়নি। তবে, ঘটনার রহস্য উন্মোচনের জন্য অধ্যক্ষসহ দুজনকে ডিবি পুলিশ রিমান্ডে নিয়েছে। এখেনো জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পাওয়া যায়নি।
মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এসএম আল-মামুন জানান, এ ঘটনায় আটক মাওলানা বশির আহমদসহ দু’জনকে বৃহস্পতিবার দুপুরে ২দিনের রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদে তথ্য উদ্ধার এবং একই সঙ্গে মামলার তদন্তের কাজও এগিয়ে নিচ্ছে পুলিশ।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্র বলাৎকারের সাক্ষ্য নিচ্ছে পুলিশ। একই সঙ্গে হত্যায় জড়িতদের সনাক্তের জন্য ব্যাংকের পৃথক দুটি ভিডিও চিত্র উদ্ধার করে পুলিশ। অধ্যক্ষের সৎ-ছোটভাই ও নিহতের সহপাঠি নাইম আহমদের বাসা থেকে রক্তমাখা সোফা ও নিহত সালমানের জুতাও উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, সহকারী অধ্যক্ষ মাওলানা বশির আহমদসহ মোট ৭জনকে গ্রেফতার করা হয়।
মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা (পিপিএম) ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর বুধবার সকালে নতুন বাজারের একটি বাসার সামন থেকে সালমান আহমদের (১৭) লাশ উদ্ধার করে থানা পুলিশ। সালমান বিশ্বনাথ নতুন বাজারের জামায়ে ইসলামিয় দারুল উলুম মাদানিয়া (কওমি) মাদ্রাসার (জালালাইন) ১ম বর্ষের ছাত্র। সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্বগাঁও গ্রামের বাকপ্রতিবন্ধী ছোটন মিয়ার ছেলে।


