বিশ্বনাথে শান্তিপূর্নভাবে সরস্বতী পূজা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৯১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শান্তিপূর্নভাবে শ্রীশ্রী সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ ডিগ্রি কলেজ, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়, পুজাঞ্জলী সংঘ’সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ‘বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী’র পূজা করেন সনাতন সম্প্রদানের লোকজন।
শনিবার রাতে উপজেলার একাধিক পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর দাশ শংকু, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সহ সভাপতি নেপাল দেব প্রমুখ।


