সিলেট আদালত প্রাঙ্গন থেকে প্রেমিক অপহরণ
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: প্রেমিক যুগল মামলার আসামী হয়ে সিলেটের আদালতে আত্মসমর্পন করতে এসে অপহৃত হয়েছেন প্রেমিক। রোববার সকালে সিলেট জেলা বারের ২নং হলের সামন থেকে সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও সুজাতপুরের মতিউর রহমান মতিনের ছেলে (প্রেমিক) আব্বাস আলী (২৩) কে অপহরণ করেন প্রেমিকার স্বজনরা । এ ব্যাপারে বিশ্বনাথ থানার বাওনপুরের আলতাব মিয়ার মেয়ে সিলেট এমসি কলেজে অধ্যয়নরত তাহমিনা ( প্রেমিকা ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারকের কাছে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছেন ।
সিলেট জেলা বারের আইনজীবী সাইফুল ইসলাম তালুকদার ও মো. নেছার উদ্দিন জানান, সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও সুজাতপুরের মতিউর রহমান মতিনের পুত্র আব্বাস আলীর (২৩) সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলেজছাত্রী তাহমিনা আক্তার হেপীর (২০)। সে সুবাদে উভয়’র সম্মতিতে গত ২৮ জানুয়ারি একজন আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে । এ ঘটনায় তাহমিনার পিতা আলতাব মিয়া গত ১ ফেব্র“য়ারি সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় আব্বাস আলীসহ ৪ জনকে আসামি করা হয়। তাহমিনা ও তার প্রেমিক রোববার আদালতে আত্মসমর্পন করতে যায়। এ সংবাদ পেয়ে তাহমিনার পিতা ও ভাইসহ বাদীপক্ষও আদালতপাড়ায় যায়। সকাল ১১টায় আব্বাস ও তাহমিনা তাদের আইনজীবীর সাথে দেখা করে আদালতে আত্মসমর্পনের প্রস্তুতি নেয়। এক পর্যায়ে আলতাব মিয়া ও তার স্বজনরা সিলেট জেলা বারের ২নং হলের সামন থেকে প্রেমিক আববাস আলীকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনাটি সিলেট জেলা বারের সভাপতি সেক্রেটারিসহ সকল মহলকে অবহিত করা হয়েছে আব্বস’র পরিবারের পক্ষ থেকে। এদিকে, তাহমিনা তার স্বামীকে অপহরণ করে নেয়া হয়েছে বলে আদালতকেও লিখিতভাবে অবহিত করেছে। পরে আদালত ভিকটিম তাহমিনার জবানবন্দী গ্রহণের জন্য আদেশ দেন।


