বিশ্বনাথে অসুস্থ শিক্ষক কে গ্রেটার বিশ্বনাথ ট্রাস্ট ইউকের আর্থিক অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৬২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সদরের প্রাচীন বিদ্যাপীট রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের অসুস্থ প্রাক্তন শিক্ষক লিয়াকত আলীকে ৮০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাব ও বন্ধু সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থপনায় গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে অসুস্থ শিক্ষকের হাতে অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কবি নাজমুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন, বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সদস্য বদরুল ইসলাম, আনছার আলী, শাহ জুম্মান, আলী হোসেন রুহেল, শামিম আহমদ, আমিনুল ইসলাম মামুন, নজরুল ইসলাম, সুহেল আহমদ, তাপস পাল, স্বপন মালাকার, রিপন শাহা, শহিদুর ইসলাম বাচ্চু, রাজীব কান্তি দাস মিতুল, শাহ রুকন প্রমুখ।


