বিশ্বনাথে দেওকলস ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাজী চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৬১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ছোট ভাই সহল আল রাজী চৌধুরী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন। তার নিজ বাড়িতে মঙ্গলবার দুপুরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাবেক ইউপি সদস্য আকরিজ উল্লাহর সভাপতিত্বে এবং আজাদ মিয়া ও আব্দুল মুকিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সহল আল রাজী চৌধুরী তার বক্তব্যে বলেন, ইউনিয়নবাসীর সুচিন্তিত অভিমত বয়ে আনতে পারে ইউনিয়নের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। দূর করতে পারে অন্যায় অবিচার ও দূর্নীতি। গঠন করতে পারে সুশীল সমাজ। অন্ন-বস্ত্র, আর্থ-সামাজিক এবং শিক্ষাব্যবস্থাসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করে যেতে চাই। তাই আসন্ন ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রতিদ্বন্ধিতা করতে চাই। সভায় তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।
সভায় বক্তব্য রাখেন এলাকার মুরব্বি শুকুর আলী ওয়ারিছ উল্লাহ, ছইল মিয়া, হারুনুর রশীদ, ইউনুছ মিয়া, আব্দুল হাই, এনাম হোসেন লালা মিয়া, আব্দুল মিয়া মেম্বার, চেরাগ আলী, মতিউর রহমান কিরণ মেম্বার, ক্বারী ফজলুর রহমান, মর্তুজ আলী মানিক মিয়া (সাবেক ইউপি সদস্য), ইলিয়াছ আলী, লাকন মিয়া, হারিছ আলী, সেলিম আহমদ, সুহেল খান, মনুহর আলী, আব্দুল বারী, এলাছ মিয়া, আনর আলী, আনোয়ার হোসেন, কদর আলী, লেছু মিয়া, প্রবাসী আব্দুল হান্নান, আব্দুল গণি প্রমূখ। এছাড়া সভায় এলাকার কয়েক শাতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


