অলংকারি ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান প্রবাসী রফিক মিয়া
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৭২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া।
‘তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে রফিক মিয়া অলংকারি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে দেশ-বিদেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি (পীরবাড়ি) গ্রামের সুনাফর আলীর পুত্র। দেশে অবস্থানকালে তিনি বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সমাজসেবা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চান। এজন্য তিনি সর্বস্থরের ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
এ ব্যাপারে রফিক মিয়া বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দলীয় মনোনয়নের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তই মেনে নিব। আমার বিশ্বাস নেতৃবৃন্দ আমার কর্মের মূল্যায়ন করবেন।


