জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আ.লীগের সভা
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৫০১ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে আওয়ামীলীগ সমর্থিত দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় স্বাধীন বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাইলগাঁও ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর আলী, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী সুন্দর উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক মেম্বার, ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কলমধর আলী, প্রচার সম্পাদক আনসার মিয়া, মুক্তিযোদ্ধা সম্পাদক খালেদ মিয়া, আইন সম্পাদক সাব্বির আহমদ মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইদ্রিছ খা, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম-আহবায়ক কওছর রশীদ, আব্দুল কাইয়ূম, রুনু মিয়া, যুবলীগ নেতা লিটন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান জুয়েল, যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ, ইসমাইল হোসেন, রাসেল আহমদ, জাকির হোসেন, ছাত্রলীগ নেতা এমডি মুন্না, আমিন আহমদ, রিপন, তানিম, আজমল প্রমুখ।


