জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৭ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর :: জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের ভবের বাজারে ভেজাল বিরোধী অভিযান চালায়। অভিযানকালে বাজারের ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


