ওসমানীনগরে বৃটিশ এমপি-কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিম
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৪ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাভোকেট তারানা হালিম বলেছেন, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতায় বাংলাদেশ শূন্য টলারেন্স। দেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।
তিনি বুধবার সন্ধ্যায় ওসমানীনগরে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামানের উদ্যোগে স্থানীয় বুরঙ্গা ইশবাল আহমদের স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ব্রিটিশ এমপি এবং কাউন্সিলারদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা গুলো বলেন।
লেবারপার্টি বাংলাদেশীদের বন্ধু। ইতিমধ্যে বৃটিশ পার্লামেন্টে তিনজন বাঙ্গালী লেবারপার্টির হয়ে নিবাচিত হয়েছেন। বিদেশী নেতারা বাংলাদেশ এবং সিলেটের সৌন্দর্য্যের মুগ্ধতা প্রকাশ করে বলেন, আমরা বাংলাদেশকে ভালবাসি, সিলেটকে ভালবাসি। বাংলাদেশীদের প্রতি লেবারপার্টির সহযোগীতা সব সময় অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা এসব কথা বলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সেজিন সাজিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতিসংঘের সদ্য বিদায়ী বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, ব্রিটেন পার্লামেন্টের এমপি স্টিফেন স্টিমস, কেয়ার স্টমার ও স্টিভ রিড।
বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান মখদ্দুছ আলী প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের কাউন্সিলর নাসিম আলী, আবদুল হাই, মতিনুজ্জামান, রবার্ট ইভান্স, ক্রিস ওয়েভার্স, সৈয়দ আবুল বাশার, আয়াস আলী, স্পীকার আবদুল মুকিত চুনু এমবিই।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য রহিমা আক্তার, এডভোকেট সানজিদা খানম, শাহানা রব্বানী, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল-কবির, সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি মাশুক উদ্দিন আহমদ, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর ছাত্রলীগ সভাপতি রুম্মান আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত বৃটিশ পার্লামেন্টের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বৃটিশ ভিসা সেন্টার পূনঃরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান।


