বিশ্বনাথে বিএনপি-যুবদল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৭১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি ঐক্য, শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। জাতীয় পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগদানের পালা শুরু হয়েছে। আজ ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছেন।
তিনি বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে বাকি ৩ বছর মেয়াদের মধ্যে সকল উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপার মনোনীত চেয়ারম্যান, মেম্বার প্রার্থীর পক্ষে রায় দিতে দলমত নির্বিশেষে সকলকের প্রতি আহবান জানান। তিনি বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা অলংকারী ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত যোগদান ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছোটখুরমা গ্রামের পশ্চিমের মাঠে স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান হিরনের সভাপতিত্বে ও যুবনেতা সামাদুর রহমান সামাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আনিছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্র্টি নেতা মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল আলম লালু, একেএম দুলাল, আবুল খয়ের মেম্বার, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালেহ আহমদ তুতা, রামপাশা ইউনিয়ন সভাপতি আনোয়ার মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন সভাপতি উমর আলী, সাধারন সম্পাদক সম্পাদক প্রদীপ চন্দ্র দেব। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সালমান আহমদ, স্বাগত বক্তব্য রাখেন যুবদল থেকে জাতীয় পার্টিতে যোগদানকারী নেতা হাবিবুর রহমান ও মানপত্র পাঠ করেন দিগন্ত সমাজ কল্যান ফাউন্ডেশনের সদস্য রাসেল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বি হাজী সাজ্জাদুর রহমান, হাজী মহিউদ্দিন মুতলিব, হাজী জমসিদ আলী, আলকাছ আলী, রিয়াজ উদ্দিন, আফরোজ আলী, আব্দুল মানিক, ফিরোজ আলী, নিজাম উদ্দিন বাদশা, আছমত আলী, আব্দুল খালিক, আজর আলী, জাপা নেতা শরিফ আলী, নোমান আহমদ, সুহেল তাজ, সংগঠক রাসেল আহমদ, লুৎফুর রহমান, হারুন মিয়া, মাছুম আহমদ, নুর ইসলাম, মামুন আহমদ, রুবেল মিয়া, সাহাব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার হাতে ফুল দিয়ে মনিরুজ্জামান ও হাবিবুর রহমানের নেতৃত্বে বিএনপি-যুবদল ও ছাত্রদল থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।


