বিশ্বনাথে ‘ড্রিম এগ্রো’ পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব মঈন উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামস্থ ‘ড্রিম এগ্রো’ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বেলাল আহমদ ইমরানের চাষকৃত ‘ক্যাপসিকাম’ খ্যাত পরিদর্শন করেন। এরপূর্বে তিনি ‘আফিয়া খানম ফ্যাসারিজ’ এলাকা পরিদর্শন করেন।এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক, কৃষি কর্মকর্তা আলী-নূর রহমান, ভেটেনারী সার্জন ডাঃ আবদুল আল মাসুদ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, সাবেক ইউপি সদস্য জুনাব আলী, মহিলা কৃষি উদ্যোক্ত আফিয়া খানম প্রমুখ।


