বিশ্বনাথে আওয়ামী লীগ থেকে নেতাকর্মীরা জাপায় যোগদান
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ১২৬৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি ঐক্য, শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। জাতীয় পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগদানের পালা শুরু হয়েছে। আজ ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছেন। তিনি বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে বাকি ৩ বছর মেয়াদের মধ্যে সকল উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপার মনোনীত চেয়ারম্যান, মেম্বার প্রার্থীর পক্ষে রায় দিতে দলমত নির্বিশেষে সকলকের প্রতি আহবান জানান।তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামবাসী ও জমে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বেও জাপা নেতা নাজিম উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল আলম লালু, একেএম দুলাল, সুমন আহমদ সুনন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টিতে যোগদানকারী রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন- জাপা নেতা শফিক উদ্দিন পিয়ার, আলা উদ্দিন, নঈম উদ্দিন, আছাব মিয়া, খায়রুল ইসলাম, আরকান, মঞ্জুর, বিরাম, শফিক, রুসন আলী, মনোহর আলী, ইসলাম, মিজান, সোয়েব, ইব্রাহিম, আনোয়ারুল হক, শাহিন, আব্দুল হক, চমক আলী, রায়হান প্রমুখ। অনুষ্ঠানে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার হাতে ফুল দিয়ে রুহুলে আমিনের নেতৃত্বে আ.লীগ ও সহযোগি সংগঠন থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।


