ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো বিশ্বনাথ আওয়ামী লীগ
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:১২ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। রাত ১২টা ১ মিনিটের পর তারা উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম জুয়েল, নিখিল পাল,শফিক উদ্দিন স্বপন, শামছুল ইসলাম, মহব্বত আলী জাহান, জয়ন্ত আর্চায্য, আবদুল মতিন, বাবুল মিয়া, এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, শ্রমিকলীগের সভাপতি আমির আলী, সেচ্ছাসেবকলীগের সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান স্ইুট প্রমুখ।


