ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:১০ অপরাহ্ণ | সংবাদটি ৫৪০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। রাত ১২টা ১ মিনিটে তারা উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা বিভাষ চন্দ্র মানি, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ আবদুল হাই, এস আই সুমন চন্দ্র সরকার, কল্লোল গোস্বামী, তোফাজ্জুল হোসেন, হাবিব মিয়া, হাবিবুল্লাহ। এসময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


