বিশ্বনাথে জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদরাসার মহাসম্মেলন সোমবার
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৪ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা সদরের জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদরাসার ইসলামী মহা সম্মেলন আগামীকাল সোমবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী (ভারত)।
আমন্ত্রিত উলামায় কেরামদের মধ্যে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা শিহাব উদ্দিন, হযরত মাওলানা নুরুল ইসলাম, হযরত মাওলানা আসগর হোসাইন, হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম, হযরত মাওলানা মুহিবুর রহমান, হযরত মাওলানা হাফিজ মুহসিন আহমদ, হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, হযরত মাওলানা ইলিয়াস হামিদী, হযরত মাওলানা মুফতি আবুল হাসান। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান (ফারুক)। বিজ্ঞপ্তি


