দেশে ফিরেছেন অলংকারি ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী রফিক মিয়া
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: রোববার সকালে দেশে ফিরেছেন আসন্ন বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া। এমন খবর পেয়ে সকাল থেকে নেতাকর্মী ও এলাকার তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর তাকে মোটর শোভাযাত্রা সহকারে নিজ বাড়িতে নিয়ে আসেন এলাকাবাসী।
‘তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে রফিক মিয়া অলংকারি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে দেশ-বিদেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে রফিক মিয়া বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দলীয় মনোনয়নের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তই মেনে নিব। আমার বিশ্বাস নেতৃবৃন্দ আমার কর্মের মূল্যায়ন করবেন।


