রহমাননগর সমাজ কল্যাণ সংস্থার বার্ষিকী ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৩৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৬১ বার পঠিত
বিশ্বনাথের রহমান নগর সমাজ কল্যাণ সংস্থা’র ৩য় বার্ষিকী ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও রহমান নগর গ্রামের মুর্দেগানদের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম‘আ থেকে রাত ২:৩০ মিনিটি পযর্ন্ত রহমান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রহমান নগর নতুন মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আর্ন্তরজাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবু ছালেহ ছিদ্দিকি রংপুর।
মাওলানা আব্দুল মালিক সুফি’র সভাপতিত্বে বিশেষ অতিথিন বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা মর্তুজ আলী আমানতপুরী ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন মাওলানা ছদরুল আমিন জগন্নাথপুরী। মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বৈরাগী বাজার জামে-মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহিদ,রহমান নগর নতুন জামে-মসজিদের ইমাম ও খতিব মাওলানা শুয়াইবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, রহমান নগর সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীর সভাপতি শফিকুর রহমান বাবুল, উপদেষ্ঠা সদস্য আব্দুল গণি, রহমান নগর নতুন মসজিদের মুতায়াল্লী ফরিদ আহমদ, ক্বারী ফরিদ আহমদ, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, চান্দ আলী, মইনুল ইসলাম, আব্দু রহমান, সাফূল ইসলাম, রমহমান নগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আশরাফুল ইসলাম রহমত, মুম্বাশির আলী, জাকির আহমদ, ফারুক আহমদ, কবির আহমদ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম আলী, মাফিজ আলী, কাওছার আহমদ, ইমরান আহমদ, ইয়াসিন আলী, ছোরাব আলী, হাবিবুর রহমান, নূরুল হোসেন, আল-আমিন, সাব্বির আহমদ, আব্দুল ওয়াহিদ মাছুম, মিজানুর রহমান, জয়নাল আহমদ, রাজু হোসেন, মুমিন আলী, সামছুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি


