বিশ্বনাথে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে সভা
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৭২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে থানা পুলিশ আয়োজিত বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ সভা বুধবার বেলা আড়াইটায় উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজের সভাপতিত্বে ও থানার এস আই হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ আবদুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহামম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও প্রবাসী নুরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাহাব উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সাংবাদিক আশিক আলী। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


