বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান প্রার্থী দুলালের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৭১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদ’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার বিকেলে দেওয়াননগর ও তেঘরী নোয়াগাঁও গ্রামবাসীর সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুন নূর’র সভাপতিত্বে ও সংগঠক ইকবাল হোসেন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আকলাছ আলী, এলাকার মুরব্বি মৌলভী নূর হোসেন, মফিজ আলী, আবদুুল বারী, লালা মিয়া, জালাল উদ্দিন।
চেয়ারম্যান পদপ্রার্থী একেএম দুলাল তার বক্তব্যে বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চাই। এমপি নির্বাচিত হওয়ার পর ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া লামাকাজী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার নেতৃত্বে এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।
এসময় উপস্থিত ছিলেন কামাল মিয়া, তাজ উদ্দিন, কবির আহমদ, রুবেল আহমদ, আব্দুল মালিক, কমর আলী, ইরাজ আলী, নূর মিয়া প্রমুখ।


